sponsored

নওগাঁয় একই পরিবারের ২ জনকে গলা কেটে ও বাকী ২ জনকে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা


নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ এপ্রিল, ২০২৬) দিবাগত গভীর রাতে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে দুর্বৃত্তরা নৃশংসভাবে এই হত্যাকাণ্ড চালায়। 

নিহতদের মধ্যে একই পরিবারের বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩) রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রি করার দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।



নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। তাছাড়া ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #নিয়ামতপুর #নওগাঁ #Murder #Niyamatpur #Naogaon


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ