sponsored

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

 


আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ভোর ৬টা ২৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে এই কম্পন সৃষ্টি হয়।


রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছে অবস্থিত।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়েছে।

প্রাথমিক খবর অনুযায়ী এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #ভূমিকম্প #Earthquake


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ