নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত পারফরম্যান্সে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে।
প্রথমে ব্যাট করতে নেমে নিক কেলির ৮২ রানের ইনিংসের কল্যানে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ক্যারিয়ার সেরা বোলিং করে নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামান নাহিদ রানা। তিনি একাই ৩২ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৫.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে। তানজিদ হাসান তামিম শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি মাত্র ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রান করে আউট হন।
দীর্ঘ চার মাস পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৭১ বলে ৫০ রান করে ইনিংসের হাল ধরেন এবং জয়ের ভিত গড়ে দেন। শান্ত ও তানজিদের ১২০ রানের জুটিটিই মূলত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অনবদ্য বোলিং নৈপূণ্যের কল্যানে ম্যান অব দ্যা ম্যাচ হন নাহিদ রানা।সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
#VibrantNews365 #cricketnews #bangladesh_cricket #sports #sports_news #বাংলাদে_বনাম_নিউজিল্যান্ড #Newzealand

0 মন্তব্যসমূহ