রাজধানীতে মেট্রোরেলের সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি(ডিএমটিসিএল)। গতকাল রোববার ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন যুবকের মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। এরপর আংশিকভাবে কিছু অংশে ফের চলাচল শুরু হয়। আজ সোমবার সকাল ১১টা থেকে মেট্রোরেলের সম্পূর্ণ রুট ফের চালু হলো ।
এরআগে গতকাল আলাদা আলাদা করে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ অংশ পর্যন্ত মেট্রোরেল চালু হয়। এরমধ্যে গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে উত্তরা-আগারগাঁও অংশ ও সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে মতিঝিল-শাহবাগ অংশ চালু হয়। মেট্রোরেল বন্ধের ফলে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন । এতে সড়কে গণপরিবহনের চাপ বেড়ে যায়।

0 মন্তব্যসমূহ