ট্রাম্পের এশিয়া সফরের মাঝেই রবিবার দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ডোনাল্ড ট্রাম্প এশিয়ার বিভিন্ন নেতাদের সাথে বাণিজ্য নিয়ে আলোচনা করতে এখন এশিয়া সফর করছেন।
প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় দুপুর ২:৪৫ মিনিটে। হেলিকপ্টার মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (HSM) ৭৩ এর "ব্যাটল ক্যাটস"-এর জন্য নিযুক্ত মার্কিন নৌবাহিনীর MH-60R সি হক হেলিকপ্টারটি বিমানবাহী রণতরী ইউ,এস, এস নিমিৎজ (USS Nimitz -CVN 68) থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।
অনুসন্ধানী ও উদ্ধারকারী দলগুলি তিন নৌসদস্যকে নিরাপদে উদ্ধার করেছে। মার্কিন প্যাসিফিক ফ্লিট তাদের এক্স(X)-এর অফিসিয়াল অ্যাকাউন্টে জানিয়েছে, সংশ্লিষ্ট সকল কর্মী নিরাপদ এবং স্থিতিশীল অবস্থায় আছেন।
এ ঘটনার পর, পৃথকভাবে, বিকাল ৩:১৫ মিনিটে, নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় একটি F/A-18F সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। উভয় ঘটনার কারণ বর্তমানে তদন্তাধীন।
ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের মধ্যেই এই ঘটনাগুলি ঘটে। পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প গতকাল মালয়েশিয়ায় পৌঁছেছেন এরপর তিনি জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরে যাবেন।
.jpg)
0 মন্তব্যসমূহ