VIDEO: অভিনব কায়দায় ব্যাটারীচালিত অটোরিক্সা (ইজি বাইক) চুরি।
একটি শহরে দুপুরের দিকে একজন অল্প বয়স্ক ছেলে ইজি বাইক চালাচ্ছিল। এক সময় দুই জন ব্যক্তি ঐ ইজি বাইকে ওঠে। ইজি বাইকে ওঠার কিছুক্ষণের মধ্যেই তাদের একজন বেশ অসুস্থতার ভান করে এবং তার পাশের জন তাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। ইজি বাইক চালক নিজেও চিন্তিত হয়ে পড়ে। ইজি বাইকটি যখন একটি হাসপাতালের সামনে আসে তখন ঐ যাত্রীর অসুস্থতার ভান আরো বেড়ে যায়। এসময় অসুস্থতার ভান করা যাত্রীকে নিয়ে ব্যস্ততা দেখানো পাশের লোকটি চালককে বললো, বাবা ওর অবস্থা খুব খারাপ, তুমি এই হাসপাতালের নিচে একটু ভিতরের দিকের ঔষধের দোকান থেকে এই ঔষধটা এনে দিতে পারবে? চালকটি সরলমনে ঔষধ আনতে গেলে যাত্রীবেশী প্রতারকরা সাথে সাথেই ঐ ইজি বাইক নিয়ে চম্পট দেয়। ছেলেটি ঔষধ নিয়ে ফিরে এসে তার ইজি বাইকটি দেখতে না পেয়ে প্রথমে হতবিহবল হয়ে যায়। পরে সে আহাজারি করে উচ্চস্বরে কাঁদতে থাকে। আশে পাশের লোকজন তার এ অবস্থা দেখে ভীড় করতে লাগলো।
বার্তাঃ
প্রতারকরা/চোরেরা সবসময় প্রতারণার নিত্য নতুন ফাঁদ পেতে বসে আছে। অতএব সকলে সর্বদা সতর্ক থাকুন।
#VibrantNews365 #TrendingNews #ViralVideo #ViralNews #Easy_Bike

0 মন্তব্যসমূহ