sponsored

এবার নিজ দেশের নৌবাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করলেন ট্রাম্প!!



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যু’র (pirates) সঙ্গে তুলনা করেছেন। ইরানের ওপর নৌ-অবরোধ এবং সেখান থেকে পণ্যবাহী জাহাজ ও জ্বালানি তেল জব্দ করার বিষয়টিকে বর্ণনা করতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, "আমরা কার্গো এবং তেল দখল করেছি। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আমরা জলদস্যুদের মতো হয়ে গেছি"।

তিনি একটি ঘটনার বর্ণনা দেন যেখানে মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজে হামলা চালিয়ে সেটির ইঞ্জিন ধ্বংস করে দেয় এবং পরে টাগবোটের সাহায্যে জাহাজটি নিয়ন্ত্রণে নেয়।

বিষয়টিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বাহিনী এখন অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছে, তবে তারা কোনো খেলা খেলছে না বরং অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজ করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর উপস্থিত জনতা তুমুল করতালি ও উল্লাসে ফেটে পড়ে। 

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দরে নৌ-অবরোধ শুরু করে। ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহল এবং আইনি বিশেষজ্ঞদের মধ্যে সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। 

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA  ##হরমুজ #পাইরেট #Pirates #জলদস্যু #Hormuz


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ