যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ইহুদি ধর্মীয় নেতারা (রাবাই) সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক গতিপথ ও কর্মকান্ড ইহুদি ধর্মের নৈতিক ভিত্তির জন্য একটি ‘অস্তিত্ব সংকট’ (existential threat) তৈরি করছে ।
যুক্তরাজ্যের প্রগতিশীল ইহুদি আন্দোলনের (Progressive Judaism) নেতা রাবাই চার্লি বাগিনস্কি এবং রাবাই জশ লেভি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসরায়েল সরকারের বর্তমান কর্মকাণ্ড এবং রাজনৈতিক অভিমুখ ইহুদি ধর্মের মূল মূল্যবোধের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ হয়ে উঠছে।
তারা জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েলি সরকারের সমালোচনা করা কোনো ‘বিশ্বাসঘাতকতা’ নয়, বরং এটি একজন ইহুদির ধর্মীয় বাধ্যবাধকতা (Jewish obligation)। তাদের মতে, ইসরায়েল সরকারের কর্মকাণ্ড বিশ্বজুড়ে ইহুদিদের ওপর ব্যাপক প্রভাব ফেলে, তাই নৈতিক আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।
রাবাই বাগিনস্কি উল্লেখ করেছেন, এই পরিস্থিতি শুধু ইসরায়েল রাষ্ট্রকেই নয়, বরং একটি নৈতিক ও ধর্মীয় ঐতিহ্য হিসেবে ইহুদি ধর্মকেও বেশ হুমকির মুখে ফেলছে।
এই সতর্কবার্তাটি এমন এক সময়ে এল যখন ব্রিটেনের ইহুদি সম্প্রদায় ইসরায়েলের নীতি এবং ইহুদি পরিচয়ের প্রশ্নে গভীরভাবে বিভক্ত। তাদের সম্পাদিত "Progressive Judaism, Zionism and the State of Israel" নামক একটি বইতে ৪০টি প্রবন্ধের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক ও বিশ্লেষণ করা হয়েছে।
এই ধর্মীয় নেতারা মনে করেন, ইসরায়েল যদি তার বর্তমান অবস্থান পরিবর্তন না করে, তবে তা ইহুদি ধর্মের আধ্যাত্মিক এবং নৈতিক কাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে ।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইসরাইল #Israel #ব্রিটিশ_ইহুদি_ধর্মীয়_নেতা #রাবাই_চার্লি_বাগিনস্কি #রাবাই_জশ_লেভি #Rabbi_Charlie_Baginsky #Rabbi_Josh_Levi

0 মন্তব্যসমূহ