ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) প্রথমবারের মতো পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গোলাবর্ষণের জবাবে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কেফার গিলাদি (Kfar Giladi) বসতিতে অবস্থিত একটি আর্টিলারি অবস্থানে রকেট ও একঝাঁক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি, গত ১০ দিন ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল অন্তত ২০০ বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ইতিপূর্বে জানিয়েছিলেন যে, ইসরায়েল ৫৪ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ।
ইসরায়েলি সামরিক বাহিনী (IDF) হিজবুল্লাহর এই কাজকে যুদ্ধবিরতির 'সুস্পষ্ট লঙ্ঘন' বলে অভিহিত করেছে। তারা দাবি করেছে যে, হিজবুল্লাহর রকেট হামলার পর তারা গোষ্ঠীটির লঞ্চার ধ্বংস করেছে এবং একটি ড্রোন আকাশেই ভূপাতিত করেছে।
যুদ্ধবিরতি চলাকালীন এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষ ও ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২,৪৫৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #হিজবুল্লাহ #Hijbullah #Ceaserfire_Violation

0 মন্তব্যসমূহ