যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ইরান প্রাথমিকভবে ২৭০ বিলিয়ন ডলার বা প্রায় ২৭ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। ২০২৬ সালের ১৫ এপ্রিল রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই তথ্য নিশ্চিত করেন।
২৭০ বিলিয়ন ডলারের এই অঙ্কটি একটি প্রাথমিক ও আনুমানিক হিসাব, যা বিস্তারিত মূল্যায়নের পর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, হামলায় প্রায় ১ লাখ ২৫ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে ১ লাখ আবাসিক ভবন এবং ২৩,৫০০টি বাণিজ্যিক কেন্দ্র রয়েছে।
ইরানের আইনি চিকিৎসা সংস্থার হিসেবে, এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ৩,৭৫৩ জন নিহত হয়েছেন।ইরান এই ক্ষতিপূরণ আদায়কে বর্তমানে তাদের কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে দেখছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায়ও এই দাবিটি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়াও ইরান মধ্যপ্রাচ্যের আরও ৫টি দেশের কাছেও তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অভিযোগে ক্ষতিপূরণ চেয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলার মাধ্যমে এই আগ্রাসন শুরু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #270_Billion_Dollar_Compensation #২৭০_বিলিয়ন_ডলার_ক্ষতিপূরণ

0 মন্তব্যসমূহ