sponsored

কত বড় ধৃষ্টতা ভন্ড বাউল আবুল সরকারের ! এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই


ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত,বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাউলশিল্পী ছোট আবুল সরকারকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে ডিবি। আ

ঘটনাটি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

আবুল সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। গত ২০ নভেম্বর  মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুজরুল ইসলাম এই আদেশ দেন।

#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #বাউলআবুলসরকার #baulAbulSarkars  #nationalNews #viralVideo #vairalNews


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ