কথা’র উৎপত্তি:
গদাই লস্করি চাল' অর্থঃ
কোনও মানুষের মধ্যে দীর্ঘসূত্রীতা অর্থাৎ 'করছি করবো, যাচ্ছি যাবো, উঠছি উঠবো, আনছি আনবো' এই ধরনের মানসিকতা বা চালচলন দেখা গেলে তাকে গদাই লস্করি চাল বলে।
শব্দটির উৎসঃ
গদাধর তাঁকে বলা হয় যিনি গদা ধারণ করেন। আবার যিনি গদাধর তাকে সংক্ষেপে গদাই নামেও ডাকা হয়। লশকর বা লস্কর নামের পদবিটি ৬০০ বছরেরও বেশি পুরনো যার অর্থ সৈনিক। তার মানে গদাধর সৈনিকই আসলে গদাই লস্কর।
সৈনিক মানে তাঁর সঙ্গে অস্ত্র কিংবা শস্ত্র থাকতে হবে। এটা ঠিক যে গদা বহনকারী সৈনিক অন্য ধরনের অস্ত্রশস্ত্র বহনকারী সৈন্যের তুলনায় ধীরগতির হয়। কেননা গদা জিনিসটি খুবই ভারী। গদা বহনকারী গদাই নামের সৈনিকেরা অন্যদের চোখে অলস হিসেবে গণ্য। এদের যেন আঠারো মাসে বছর। তাই অলসতা বা অলস চাল-চলন কে ব্যাঙ্গ করে ‘গদাই লস্করি চাল’ কথাটি চালু হয়েছে।
বর্তমান ব্যবহারঃ
নিতান্তই অলস ব্যক্তিকে ব্যাঙ্গ করে ‘গদাই লস্করি চাল’ দেখানো হচ্ছে এ ধরণের কথা ব্যবহার করা হয়।
Please Follow, React, Comment and Share
#VibrantNews365 #TrendingNews #কথা’র_উৎপত্তি #গদাই লস্করি চাল #Godai_Loskori_Chal

0 মন্তব্যসমূহ