sponsored

অভিশাপ কি শুধু মুখের কথা, না-কি এক আধ্যাত্মিক শক্তি


 

আমরা প্রায়ই শুনি অমুক জন কাউকে অভিশাপ দিয়েছে। আসলেই অভিশাপ কি মুখে বলার জিনিস। না কখনই না। আপনি কোন ব্যাপারে কষ্ট পেলেন, এর বিপরীতে অনেক কথা শুনিয়ে দিলেন -এটা আপনার ক্ষোভ। আবার, আপনি প্রতিক্রিয়া স্বরূপ  কোন ক্ষতি করলেন -এটা আপনার প্রতিশোধ। 

তাহলে অভিশাপটা কি? অভিশাপ পুরোপুরিই একটা আধ্যাত্মিক শক্তি। ধরুন আপনি কোন বিষয়ে কারো দ্বারা অন্যায়ভাবে খুবই কষ্ট পেলেন বা আঘাতপ্রাপ্ত হলেন  কিন্তু আপনার ক্ষমতা নেই তাকে কিছু বলার অথবা ক্ষমতা থাকলেও কোন প্রতিক্রিয়া দেখালেন না। কিন্তু আপনার মনটা কষ্টে ফেটে যাচ্ছে। অন্তরে প্রচন্ডভাবে অন্তর্দহন চলছে। অর্থাৎ   আত্মা থেকে ঋণাত্মক  একটা শক্তির  বিপুল পরিমাণে ডিসচার্জ হতে থাকে। যেহেতু শক্তির কোন বিনাশ নেই। তাই এই শক্তিই অভিশাপে রূপান্তরিত হয়। অর্থাৎ অভিশাপও এক ধরণের শক্তি।

মজার বিষয় কি জানেন? আপনাকে যে ব্যক্তি কষ্ট বা আঘাত দিয়েছে তাকে আপনি কিছু না বললেও অভিশাপ নামের  এই শক্তিটি একটি সমাধানের আশায় ঠিকই ঐ ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করা শুরু করে। যোগাযোগটা যদি ঠিকঠাকভাবে (Well-Connected) হয়, তাহলে নিশ্চিতভাবেই ঐ ব্যক্তি আপনার এই ব্যাপারটি  নিয়ে অনুশোচনা করবে বা আত্মগ্লানিতে ভুগবে এবং তার ফলস্বরূপ ঐ ব্যক্তি আপনার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিবে অথবা ক্ষমা চাইতে সে যদি লজ্জাবোধও করে তবে তার চাল-চলন, আচার-আচরণ কিংবা বিভিন্ন কর্মকান্ডের মাধমে সে তা প্রকাশ করবে যা একরকম ক্ষমারই শামিল। অর্থাৎ এই সু-যোগাযোগের মাধ্যমে অভিশাপটি এক সময় উভয় পক্ষের জন্য শান্তি বা প্রশান্তিতে রূপান্তরিত হয়। আর যোগাযোগের ব্যাপারটি যদি ব্যর্থ হয়, তাহলে ঐ অভিশাপ অভিশাপ আকারেই থেকে যায় যা কিছু সময় থেকে শুরু করে বছরের পর বছর, এমন কি প্রজন্ম থেকে প্রজন্মে স্থায়ী হতে পারে। তাইতো আমরা মাঝে মাঝে শুনি অমুক জমিদার বংশ অথবা অমুক ব্যাক্তি বা পরিবার বংশানুক্রমে অভিশাপ বহণ করে চলেছে।  অর্থাৎ যোগাযোগের এই ব্যাপারটি কয়েক সেকেন্ড থেকে শুরু করে বছরের পর বছর পর্যন্তও গড়াতে পারে যেখানে ফলাফল পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। আসলে ব্যাপারটি পুরোপুরিই আধ্যাত্মিক।       

সাথে থাকার জন্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করুন এবং পেইজটি ফলো করে রাখতে পারেন।

Disclaimer: লেখাটি আধ্যাত্মিক চিন্তা-ধারা থেকে উৎসরিত, কোন গবেষণালব্ধ ফলাফল নয়। 

Please Follow, React, Comment and Share 


#VibrantNews365 #TrendingNews #Viral_News #Vairal_Story #Curse #অভিশাপ #আত্মা #Soul


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ