আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১ম টি-২০ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের আগে দুই অধিনায়কেরই লক্ষ্য দলের জয়। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ অতীত ভুলে সামনে এগোতে চান, বাংলাদেশের লিটন দাস চাইলেন আগের সিরিজগুলোর চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে। একসময় টি–টোয়েন্টিতে প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন এই সংস্করণে একরকম নিজেদের হারিয়ে খুঁজছে। তারা সর্বশেষ ৭টি টি–২০ সিরিজেই হেরেছে (মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জিতেছে। সেটি তিন ম্যাচের সিরিজ হলেও প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে)। যার মধ্যে আছে গত বছর নিজেদের দেশে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়াও। কিন্তু দলটির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে সর্বশেষ সিরিজটি —শারজায় তারা হেরেছে নেপালের কাছেও।
ঐদিকে বাংলাদেশ দল টি–টোয়েন্টিতে মাঝে কিছুটা ছন্দ হারিয়ে ফেললেও এ বছরের জুলাই থেকে এই সংস্করণে বদলে যাওয়ার বার্তা দিচ্ছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নামবে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। এখন পর্যন্ত ১৯ ম্যাচ মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯ ম্যাচ। বাংলাদেশ এগিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের জন্য তা হবে বড় অস্বস্তি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-এর পরিসংখ্যানঃ
সাধারণ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১৯
ওয়েস্ট ইন্ডিজের জয়: ৯
বাংলাদেশের জয়: ৮
ফলাফল হয়নি: ২
টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড:
মোট ম্যাচ: ৩
ওয়েস্ট ইন্ডিজের জয়: ২
বাংলাদেশের জয়: ১
সাম্প্রতিক ফলাফল:
২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়লাভ করে। এটি বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য ছিল।
কিছু উল্লেখযোগ্য ফলাফল:
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রানে।
২০১৮ সালে বাংলাদেশের মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ ৫০ রানের বড় জয় পেয়েছিল।
একই সিরিজে, বাংলাদেশ ৩৬ রানের ব্যবধানে জয়লাভ করে সেই পরাজয়ের প্রতিশোধ নেয়।
২০১৪ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারায়।

0 মন্তব্যসমূহ