sponsored

ভেনেজুয়েলার প্রতি কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত

ছবি ঃ সংগৃহীত

ভেনেজুয়েলার সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনা-কল্পনার মধ্যে, এই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাবে। সম্ভাব্য সামরিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে গুরুতর উস্কানিমূলক এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন ।

মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র শুক্রবার বলেছেন যে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং তার সহযোগী স্ট্রাইক গ্রুপের পাঁচটি ডেস্ট্রয়ারকে ল্যাটিন আমেরিকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

কিন্তু এই মোতায়েনের ফলে ট্রাম্প প্রশাসনের মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যের বাইরে সামরিক শক্তির মাত্রা অনেক বেশি বলে মনে হচ্ছে এবং এবং এই ঘোষণা এমন এক সময়ে আসলো যখন আমেরিকা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মার্কিন ক্রোধের লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছিলো এবং কারাকাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান কঠোর অবস্থান নিচ্ছিল।

ইতোমধ্যে ঐ অঞ্চলে আমেরিকার  আটটি যুদ্ধজাহাজে প্রায় ৬,০০০ নাবিক এবং মেরিন রয়েছে, এখন তাদের সাথে অতিরিক্ত ৪,৫০০ কর্মী সহ USS Gerald Ford এবং তার স্ট্রাইক গ্রুপের পাঁচটি ডেস্ট্রয়ার যোগ দেবে। ক্যারিয়ারটি বর্তমানে ভূমধ্যসাগরে রয়েছে এবং এটি কখন ল্যাটিন আমেরিকায় পৌঁছাবে তা স্পষ্ট নয়।


ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলায় অভিযান চালানোর জন্য মার্কিন আন্তর্জাতিক গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) কে অনুমোদন দিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে শীঘ্রই ভেনেজুয়েলার ভূখণ্ডে আক্রমণ চালানো হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ