sponsored

আজ ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচী

ছবি ঃ সংগৃহীত

 গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী পালন করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মাধ্যমে  এই কর্মসূচী  পালিত হবে।

অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। 

গত ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচীর ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো না মানলে আগামী মাস থেকে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সফল করতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার  এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য। 

এর আগে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে উল্লেখিত দলগুলো। আজ শনিবার দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ