sponsored

রাশিয়া "সীমাহীন-পাল্লার" বুরেভেস্টনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

পারমাণবিক শক্তিসম্পন্ন কুরুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন, বিশ্বের যেকোনও ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বুরেভেস্টনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

পুতিন জানিয়েছেন, রাশিয়া এখন থেকে এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, গত ২১ অক্টোবর পরীক্ষার সময় বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) উড়েছিল এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল।

মস্কো বলেছে, ৯এম৭৩০ বুরেভেস্টনিক (স্টর্ম পেট্রোল) ক্ষেপণাস্ত্রটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে ‘এসএসসি-এক্স-৯ স্কাইফল’ নামে পরিচিত। রাশিয়ার দাবি, তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন কুরুজ ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য । এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ