sponsored

মিরপুরের পিচের ফাঁদে ওয়েস্ট ইন্ডিজ।বাংলাদেশের ৭৪ রানের জয়



ওয়ানডেতে আফগানিস্তানের সাথে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পরে বাংলাদেশের স্বস্তিদায়ক জয়।  জয়টা আসলেই কি স্বস্তিদায়ক? আবার সেই  ব্যাটিং ব্যর্থতা যা টিম ম্যানেজমেন্ট এর জন্য মোটেই  স্বস্তিদায়ক নয়। 


আজ টসে হেরে বাংলাদেশ প্রথমে  ব্যাটিং করে ৪৯.৪ ওভারে  মাত্র ২০৭ রানে অলআউট হয়ে যায়। টপ অর্ডারের দৃষ্টিকটু ব্যাটিং ব্যর্থতা এবং নড়বড়ে মিডল অর্ডার টিম ম্যানেজমেন্টের জন্য সত্যিই ভাবনার বিষয়। 


তৌহিদ হৃদয়ের ধীর গতির অর্ধশতক(৫১),অভিষিক্ত  অঙ্কনের ৪৬ এবং শেষ দিকে  রিশাদ হোসেনের ক্যামিওতে  বাংলাদেশের স্কোর দাড়ায় ২০৭। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেইডেন সিলস সাত ওভারে ৪৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন।


পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল মিরপুরের চিরাচরিত স্লো উইকেটের ফাঁদে পড়ে।  ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি কিছুটা  সুবিধা পেলেও পরবর্তী ব্যাটারদের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার  কারণে ৩৯ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রান্ডন  কিং সর্বোচ্চ ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে লেগস্পিনার রিশাদ হোসেন ৯ ওভারে ৩৫ রানের বিনিময়ে  তার ক্যারিয়ার সর্বোচ্চ ৬ উইকেট সংগ্রহ করেন। ২৬ রান ও ৬ উইকেটের জন্য রিশাদ হোসেন ম্যাচ সেরা পুরস্কার পান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ