অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে কেনা যাবে এই ম্যাচের টিকিট। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচেও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূলপর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে লাল-সবুজদের। তবু ভারতের বিপক্ষে ম্যাচ বলে কথা, এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদা একটা উন্মাদনা কাজ করছে।
১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুই ম্যাচেই খেলবেন ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী।

0 মন্তব্যসমূহ