সোমবার (২৭ অক্টোবর) রাজধানী জেরুজালেমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিভিন্ন ইউনিট কমান্ডারদের সম্মেলন হয়েছে। সেখানে সেনাপ্রধান লেফটেন্যান্ট জামির বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা একটা পবিত্র মিশনে আছি এবং এই মিশনের প্রধান লক্ষ্য দুটি, গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা।
আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়। যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য, আমরা অবশ্যই তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে ও ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। আইডিএফের অভিযানে দুই বছরে গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের অধিক।
গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন। হামাস ও ইসরায়েল সেই পরিকল্পনায় রাজি হওয়ার পর ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় ।

0 মন্তব্যসমূহ