sponsored

৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

 

ছবি ঃ সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথ সুগমই ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটির।

সামান্য যে সম্ভাবনা ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের টার্গেট তাড়ায়; শেষ ওভারের ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

৩০০ বলে ২০৩ রানের টার্গেট তাড়ায় আজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবায়। শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

পঞ্চম ব্যাটার হিসেবে খেলতে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে পারেননি অধিনায়ক। তিনি ৯৮ বলে ৬টি চারের সাহায্যে ৭৭ রান করে ফেরেন। 

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ৬ বলে মাত্র ৯ রান করতে গিয়ে বাংলাদেশ হারায় ৪ উইকেট। ৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। 

টার্গেট তাড়ায় ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে ৯৮ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন নিগার সুলতানা। ১০৩ বলে ৬৪ রান করে চোট নিয়ে ফেরা শারমিন আক্তার, দলের জন্যে আবার ইনিংসের শেষ দিকে নেমে সুবিধা করতে পারেননি। 

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।

টপঅর্ডার ব্যাটসম্যান হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ দিকে ২৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে ৪৮.৪ ওভারে লঙ্কানদের গুঁড়িয়ে দেন স্বর্ণা আক্তাররা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ