![]() |
| ছবিঃ মিরপুরের পিচ |
ভাবুনতো, আপনি ক্রিকেট ম্যাচ দেখছেন কিন্তু আপনার মনোযোগ ব্যাটার বা ফিল্ডার কিংবা পুরো ম্যাচের দিকে না গিয়ে শুধু পিচের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এমনই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে সদ্য শেষ হওয়া ৩ ম্যাচের ওডিআই সিরিজে। একটা মাঠে গত প্রায় ২০ বছর (ভুল না করে থাকলে যতদূর জানি প্রথম ও ডি আই অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ১৮ ডিসেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে) ধরে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অথচ এখনো পর্যন্ত ভালো মানের একটা পিচ তৈরি হয়নি। এর দায় অবশ্যই বিসিবি কে নিতে হবে। এরকম কালো মাটির পিচ বিশ্বে বিরল , শুধু তা-ই না মূল পিচের আশেপাশের যে পরিবেশ তা সত্যিই দৃষ্টিকটূ। যদিও বাংলাদেশ দল এই সিরিজের ৩য় ম্যাচে কিছুটা রান পেয়েছে , তবে এটা নিশ্চত যে এটা ভালো মানের কোন স্পোর্টিং পিচ নয়।
একটা ম্যাচ লাইভ হচ্ছে , সারা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে আর লজ্জা পাচ্ছিল পুরো জাতি শুধু বিসিবি'র কর্তা ব্যাক্তিরা ছাড়া!! আমরা মাঝে মাঝে বিসিবি'র এতো এতো ফান্ডের গল্প শুনি। সাবেক সভাপতি পাপন সাহেব তো বুক ফুলিয়ে ও মুখে চওড়া হাসি দিয়ে এতো এতো ফান্ডের গল্প শুনাতেন, সেই সব ফান্ড কোথায় গেল? এখানে ব্যাপারটি একেবারেই স্পষ্ট, পিচের উন্নতিতে এসব ফান্ডের যথাযথ কোন ব্যাবহার হয়নি।
এ ধরনের পিচে খেললে ভাল মানের কোন ক্রিকেটার তৈরি তো হবেই না , আর যাদের যা মান আছে তাও টিকে থাকবে না যা সাম্প্রতিক সময়ে আমাদের ক্রিকেটাররা ভিন দেশের মাঠে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে তাদের পারফরমেন্সের মাধ্যমে দেখিয়ে চলেছেন।

0 মন্তব্যসমূহ