sponsored

ইতিহাস গড়ে রোনালদোর আরও একটি রেকর্ডঃ ৯৫০ গোলের মাইলফলক


ক্রিস্টিয়ানো রোনালদো তার ফুটবল ক্যারিয়ারে আরও একটি মাইলফোলক স্পর্শ করলেন। গতকাল শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আল হাজমের বিপক্ষে গোল করে ইতিহাস গড়েছেন পর্তুগিজ এই তারকা। পুরুষ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ৯৫০ গোলের মাইলফলক।

বুরায়দাহর কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে  আল নাসরের হয়ে ম্যাচের ৮৮তম মিনিটে গোল করেন রোনালদো, যা আল নাসরকে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। এই গোলটি ছিল তার চলতি লিগ মৌসুমে ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো গোল-বন্যার মধ্যেই আছেন। ইতোমধ্যে ক্লাবটির হয়ে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।

রোনালদোর ক্যারিয়ার গোলের বিবরণ:

ক্রমিক নং

ক্লাব / দেশ    

গোল সংখ্যা

০১

স্পোর্টিং সিপি (পর্তুগাল) 

০৫

০২

ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড) 

১৪৫

০৩

রিয়াল মাদ্রিদ (স্পেন) 

৪৫০

০৪

আল নাসর (সৌদি আরব)  

১০৬

০৫

জুভেন্টাস (ইতালি)   

১০১

০৬

পর্তুগাল জাতীয় দল  

১৪৩


মোট

৯৫০


পুরুষ ফুটবলে সর্বাধিক ক্যারিয়ার গোল:

খেলোয়াড়

ক্যারিয়ার গোল


ক্রিস্টিয়ানো রোনালদো 

৯৫০

লিওনেল মেসি

৮৯১

পেলে

৭৬২

রোমারিও

৭৫৬

ফেরেঙ্ক পুসকাস

৭২৫


আরও কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানঃ সর্বমোট গোল: ৯৫০টি (সর্বকালের সর্বোচ্চ), মোট ম্যাচ: ১,২৯২টি (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে), মোট অ্যাসিস্ট: ২৫৯ টি, পেনাল্টি থেকে গোল: ২১৩টির মধ্যে ১৭৮টি, ফ্রি-কিক থেকে গোল: ৬৪টি, হেডে গোল: ১৫৬টি, সবচেয়ে বেশি গোল: ডান পা দিয়ে ৬১০টি ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ