এখানে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভন্ডামীর মুখোশ উন্মোচন করার জন্য ছোট্ট এই কার্টুন। এখানে দেখা যাচ্ছে এক নেতা একটি জনসভায় বক্তব্য রাখছে এবং বলছে, ‘আমাদের প্রধান নেতা দুপুরে ১০০ টাকার খাবার খান এবং গায়ে সামান্য একটা সাদা টি-শার্ট পরেন।’ কিন্তু ওই নেতা যখন এই বক্তব্য দিচ্ছিল তখনও তার পরনে খুবই দামী সুট, টাই। হাতে স্বর্ণের ঘড়ি যা থেকে চক চকে গ্লেজ দিচ্ছে। আবার যে জুতা পরেছেন সে জুতাতেও আছে স্বর্ণের কাজ।
আরেক দৃশ্যে দেখা যাবে, ঐ নেতা জনসভায় আসার আগে দুপুরের খাবার খাচ্ছেন-যেখানে ডাইনিং টেবিলে রাখা হরেক পদের বিভিন্ন দামী খাবার। এবং সে মুরগীর বড় রান মুখের সামনে নিয়ে আয়েশ করে খাচ্ছে। আর মনে মনে বলছে, ‘আহারে! এত পদের খাবার দেখে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে।’
এসব নেতারা লোকসম্মুখে বড় নেতাদের প্রশংসা করে নিজেরা প্রশংসা কুড়ায় অথচ তারা নিজেরাই তা করে না, মানে না। এভাবেই এরা ভন্ডামী করে এবং এভাবেই এরা জনগণকে প্রতারিত করে।
Please Follow, Like, Comment and Share
#VibrantNews365 #Cartoon #ব্যঙ্গখবর #Humour #BanglaContent #বাংলাদেশের_নেতা #Bangladeshi_Leader
.png)
0 মন্তব্যসমূহ