বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২৫ লাখ ৬৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি বা অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ (৩২.৭৮%)। অর্থাৎ প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি যার মাধ্যমে বাংলাদেশ খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষে বা বিশ্ব রেকর্ড গড়েছে।
বাংলাদেশ এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। আর এর মাধ্যমে খেলাপি ঋণের হারের দিক থেকে বিশ্বে শীর্ষে চলে এসেছে বাংলাদেশে।
খেলাপি ঋণের বর্তমান চিত্র:
শতাংশ: মোট বিতরণ করা ঋণের ৩২.৭৮%।
বিশ্ব র্যাঙ্কিং: বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১ নম্বর খেলাপি ঋণের দেশ, পেছনে ফেলেছে চাদ, ইকুয়েটোরিয়াল গিনি ও আলজেরিয়ার মতো দেশগুলোকে। আগে এই তালিকায় শীর্ষে ছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।
কারণ: অতীতে নানা অনিয়ম, বেনামি ঋণ ও রাজনৈতিক প্রভাবে লুকিয়ে রাখা বা বিশেষ সুবিধায় নিয়মিত রাখা খারাপ ঋণগুলো এখন আন্তর্জাতিক মানের নিয়মে কঠোরভাবে শ্রেণীকৃত হওয়ায় প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে।
Please Follow, React, Comment and Share
#vibrantNews365 #অর্থ-বাণিজ্য #খেলাপীঋণ #Finance-Business #Bank #Loan_Defaulter

0 মন্তব্যসমূহ