‘বয়কট’ (Boycott) কথাটির আক্ষরিক অর্থ হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশকে বর্জন করা।
যেভাবে কথাটির উৎপত্তি:
১৮৮০ সালে আয়ারল্যান্ডের কাউন্টি মায়োতে চার্লস কানিংহাম বয়কট নামের এক ইংরেজ ভূমিপ্রশাসক কৃষকদের ওপর চড়া খাজনা চাপাতেন এবং প্রতিবাদ করলে উচ্ছেদ করতেন। এর প্রতিবাদে স্থানীয় কৃষক ও শ্রমিকরা অহিংসভাবে তাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বর্জন করে। কেউ তার জমিতে কাজ করত না, ব্যবসায়ীরা পণ্য বিক্রি করত না, এমনকি ডাকপিয়নও চিঠি পৌঁছে দেওয়া বন্ধ করে দেয়। ফলে বয়কট সম্পূর্ণ একঘরে হয়ে পড়েন। তার নাম থেকেই প্রতিবাদস্বরূপ কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে বর্জন করার পদ্ধতিকে ‘বয়কট’ (Boycott) বলা শুরু হয়।
Please Follow, React, Comment and Share
#VibrantNews365 #কথারউৎপত্তি #বাংলাভাষা #ইতিহাস #InterestingFacts #Boycott #বয়কট

0 মন্তব্যসমূহ