আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষকৃত্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দূতাবাস বলেছে, মানুষকে হত্যা করা যায়। কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। পোস্টে আরও বলা হয়, খামেনিকে হত্যা করা হলেও তার আদর্শ ও উত্তরাধিকার টিকে থাকবে। দূতাবাস লিখেছে, আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন। কিন্তু বাস্তবে আপনারা একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। এ সময় ট্রাম্পকে সরাসরি লক্ষ্য করেও কঠোর ভাষায় মন্তব্য করে ইরানের দূতাবাস। পোস্টে বলা হয়, আপনি এসব বিষয় বুঝবেন না, কারণ আপনার সভ্যতা নেই, ইতিহাস নেই, সম্মানও নেই। খামেনির বিদায় অনুষ্ঠানে অংশ নেয়া মানুষের সমাবেশ নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তারই জবাবে এসব কথা বলা হয়েছে।
#vibrantNews365 #Special_Quote #বিশেষ_উক্তি #ইরানের_দূতাবাস_আর্মেনিয়া #Iranian_Embassy_Armenia
.png)
0 মন্তব্যসমূহ