২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও ইতিহাসের কেন্দ্রে উঠে এলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে একদিকে যেমন নতুন কয়েকটি বিশ্বরেকর্ড গড়েছেন, অন্যদিকে আরও কয়েকটি ঐতিহাসিক মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
যে রেকর্ডগুলো আজই (১৭ জুন ২০২৬) স্পর্শ বা গড়লেন মেসি:
• বিশ্বকাপে মোট ১৬ গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় যৌথভাবে উঠে এলেন।
• বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২৪টি সরাসরি গোল অবদান (গোল+অ্যাসিস্ট) ছুঁয়েছেন।
• ৩৮ বছর বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে হয়েছেন সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিককারী ফুটবলার।
• ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে খেললেন ৬টি ভিন্ন বিশ্বকাপ।
• ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন।
• একই ম্যাচে আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচও পূর্ণ করলেন।
এবার নজর যেসব নতুন ইতিহাসে:
• আর মাত্র ১ গোল করলেই বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতা হবেন।
• আর ১ অ্যাসিস্ট করলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হওয়ার সুযোগ।
• আরও ২টি বিশ্বকাপ জয় পেলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও নিজের করে নিতে পারেন।
• আর আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখে, তবে দুই বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক হিসেবেও নতুন ইতিহাস গড়তে পারেন।
এক ম্যাচেই রেকর্ড বইয়ের বহু পৃষ্ঠা বদলে দিয়েছেন মেসি— এখন অপেক্ষা, এই বিশ্বকাপে আর কত দূর ইতিহাস লিখতে পারেন তিনি।
Please Follow, React, Comment and Share
#VibrantNews365 #Sports #Football #Worldcup_Football #আর্জেন্টিনা #মেসি #Argentina #Messi #Records_Of_Messi

0 মন্তব্যসমূহ