sponsored

হোয়াইট হাউসে ভয়াবহ ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

 


হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে ঘিরে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।

প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনায় বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে আশপাশের ভবনে আঘাত, পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো এবং আতঙ্কিত জনতাকে স্নাইপারদের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল। দ্বিতীয় ধাপে হোয়াইট হাউসের ফটকে হামলার কথাও ছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—ওহাইওর টাইসেন সি প্রোপার (১৯), ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি।

তদন্তে জানা যায়, গত ১০ জুন টাইসেন প্রোপারের মা কর্তৃপক্ষকে জানান যে তার ছেলে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে এবং অনলাইনে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে। পরে তদন্তে দেখা যায়, অভিযুক্তরা প্রথমে টিকটকের ‘ভ্যানগার্ড অব দ্য ওল্ড’ গ্রুপে যুক্ত হয়ে পরে এনক্রিপটেড অ্যাপ সিগন্যালে পরিকল্পনা এগিয়ে নেয়। ডিওজের দাবি, আব্রাহাম আলভারেজ হামলার সমন্বয় ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন।

এফবিআই জানায়, হামলা শুরুর আগেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানার মুখোমুখি হতে পারেন। মামলার প্রাথমিক শুনানি হবে আগামী ২৯ জুন।

Please Follow, React, Comment and Share 

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #হোয়াইট_হাউজ #White_House #White_House_Attack


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ