sponsored

VIDEO: চট্টগ্রামে মহিলা কর্তৃক সোনার দোকানে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা




চট্টগ্রামের ফটিকছড়িতে ক্রেতার বেশে গয়নার দোকানে ঢুকে কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে সালমা আকতার (২৮) নামের এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ মে ২০২৬) আনুমানিক দুপুর ২:০০ টায়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবিরহাটে অবস্থিত ‘নিউ টুনটু জুয়েলার্সে ঘটনাটি ঘটে’।

সালমা আকতার (২৮), তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।তিনি প্রথমে ক্রেতার বেশে দোকানে ঢুকে বেশ কিছু সময় ধরে স্বর্ণের গহনা দেখার ভান করেন। সুযোগ বুঝে আকস্মিকভাবে কর্মচারীদের চোখ লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। 

মরিচের গুঁড়া ছিটানোর ফলে দোকানের দুইজন কর্মচারী সাময়িকভাবে চোখে দেখতে সমস্যা পাচ্ছিলেন।তা সত্ত্বেও তারা দ্রুত নিজেদের সামলে নিয়ে ওই নারীকে জাপটে ধরেন। কর্মচারীদের চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। 


ফটিকছড়ি থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে তাদের হেফাজতে নেয়।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, এই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে এবং পূর্বের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) যাচাই করে পুলিশ জানিয়েছে, এই নারী এর আগেও এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

Please Follow, React, Comment and Share


#vibrantNews365 #ভাইরাল_ভিডিও #Viral_Video #মরিচের_গুঁড়া_ছিটিয়ে_সোনা_লুটের_চেষ্টা #চট্টগ্রাম #Chattogram #Fatiksori #Bibirhat


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ