sponsored

আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান



ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আবারও কোনো হামলার শিকার হলে পারমাণবিক বোমা তৈরির উপযোগী অর্থাৎ ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দিয়েছে।


যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবারও হামলা চালালে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বর্তমানের ৬০ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৯০ শতাংশে নিয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ৯০ শতাংশে (যা অস্ত্র তৈরির মান) রূপান্তর করা এখন ইরানের জন্য স্রেফ কয়েক সপ্তাহের ব্যাপার।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে পাঠানো শান্তি প্রস্তাবকে 'আবর্জনা' বলে প্রত্যাখ্যান করার পরই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক বা 'লাইফ সাপোর্টে' রয়েছে বলে মনে করা হচ্ছে।


আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অন্তত ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব যদি সেগুলোকে পুরোপুরি ৯০ শতাংশে সমৃদ্ধ করা হয়।


#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #পারমাণবিক_বোমা #ইব্রাহিম_রেজায়ি #Ibrahim_Rezaei


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ