সাধারণ মানুষ ব্যাংকে যা রাখে তা ব্যাংকের কাছে ডিপোজিট হতে পারে কিন্তু সাধারণ মানুষ রাখে তার আশা, তার ভবিষ্যত, তার শেষ সম্বল,তার স্বপ্ন, তার সম্পদ । রাষ্ট্র ব্যাংক লুটপাটকারীদের ও অর্থ পাচারকারীদের সসম্মানে বাইরে পার করে দেয়, আর সে রাষ্ট্রই সাধারণ মানুষের টাকা ‘হেয়ার কাট’ নামক একটা নিপীড়ক হাতিয়ার (যেটা শরীয়াহ ভিত্তিক পাঁচটি ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টের পাচ্ছেন ) ব্যবহার করে ওই অর্থ আটকে রাখার মাধ্যমে তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। হলফ করেই বলা যায়, এসব লুটপাটকারী এবং অর্থ-পাচারকারীদের পালাতে যারা সাহায্য করেছিল তারা এখনও কেন্দ্রীয় ব্যাংক, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে এখনও কর্মরত। সরকার রাষ্ট্রীয়ভাবে যদি এসমস্ত মানি লন্ডারদের প্রোটেকশনের ব্যাবস্থা করে তাহলে এ পর্যায়ের অপরাধকে আমরা ‘মানি লন্ডারিং প্লাস’ বলতে পারি। এর ফলে দেশের জাতীয় আর্থিক ব্যাবস্থা ভেঙ্গে পড়তে বাধ্য। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা পদক্ষেপ দরকার তা যেন অনতিবিলম্বে নেয়া হয়।
#VibrantNews365 #BangladeshNews #CommerceEconomy #Economynews # ব্যাংক_লুট #ব্যাংক_আমানত #হেয়ার_কাট #Bank_loot #Bank_Deposit #Hair_Cut

0 মন্তব্যসমূহ