সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৩৫ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। দলীয় ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চরম বিপদে পড়ে, তখন উইকেটের একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে তিনি এই সেঞ্চুরি সম্পন্ন করেন। হাসান আলীর বলে আউট হওয়ার আগ ১৫৯ বলে ১২৬ রান করেন। তার এই অনবদ্য ইনিংসে ছিল ১৬ টি চার ও ২ টি ছক্কা। এটি ছিল লিটন দাসের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
তার এই মূল্যবান ইনিংসের সুবাদে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রান। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে লোয়ার অর্ডার ব্যাটাররা লিটন দাসকে যথেষ্ট সঙ্গ দেন। শেষ দিকে তাজুল ইসলামের সাথে ৬০ , তাসকিনের সাথে ৩৮ ও শরিফুলের সাথে ৬৪ রানের পার্টনারশীপ গড়ে তোলেন লিটন দাস।
#VibrantNews365 #cricketnews #bangladeshcricket #sports #sportsnews #লিটন_কুমার_দাস #লিটনের_সেঞ্চুরি #Litton_Kumar_Das #Century_Of_Litton #Sylhet_Test

0 মন্তব্যসমূহ