sponsored

কথা’র উৎপত্তি: ‘মান্ধাতার আমল’ কথাটির উৎপত্তি কীভাবে হলো?



পৌরাণিক কাহিনি অনুসারে, হিন্দু ধর্মগ্রন্থের সূর্যবংশের রাজা ‘মান্ধাতার’ শাসনকাল কে কেন্দ্র করেই এই প্রবাদটির উৎপত্তি হয়েছে। 

মান্ধাতা ছিলেন সূর্যবংশের রাজা যুবনাশ্বের পুত্র। তিনি ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী এবং অতি প্রাচীন নৃপতি, যার কাহিনী মহাভারত, বিষ্ণু পুরাণ এবং বাল্মীকি রামায়ণে পাওয়া যায়। 

হিন্দু পৌরাণিক শাস্ত্রানুযায়ী চারটি যুগসমূহের সময়কাল (মানুষের বছর অনুযায়ী):

  • সত্যযুগ (সুবর্ণযুগ): ১৭,২৮,০০০ বছর (১,৭২৮,০০০) ।

  • ত্রেতা যুগ: ১২,৯৬,০০০ বছর (১,২৯৬,০০০)।

  • দ্বাপর যুগ: ৮,৬৪,০০০ বছর (৮৬৪,০০০)।

  • কলিযুগ (লৌহযুগ): ৪,৩২,০০০ বছর (৪৩২,০০০), যা ৩১০২ খ্রিষ্টপূর্বাব্দে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এর প্রায় ৫,০০০ বছরের বেশি অতিবাহিত হয়েছে ।আমরা বর্তমানে কলিযুগেই বাস করছি।

পৌরাণিক কাহিনি অনুসারে মান্ধাতার শাসনকাল ছিল সত্য যুগেরও আগে। 

বর্তমান ব্যবহারঃ ‘মান্ধাতার আমল’ কথাটি বাংলা ভাষায় অত্যন্ত পুরনো বা সুদূর অতীতকাল বোঝাতে  ব্যবহৃত হয়।

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #Education #কথা’র_উৎপত্তি #মান্ধাতার_আমল #সত্যযুগ  #কলিযুগ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ