sponsored

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে এশিয়া–প্যাসিফিকে পৌঁছাল ইরানের বিশাল তেলবাহী ট্যাংকার

 


যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করে ইরানের একটি বিশাল তেলবাহী ট্যাংকার (VLCC) এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন এই জাহাজটির নাম 'HUGE'।

জাহাজটি প্রায় ১৯ লাখ (১.৯ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২০ মিলিয়ন মার্কিন ডলার বা ২২ কোটি ডলার।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স  এর ওয়েবসাইটঃ TankerTrackers.com  এর তথ্য অনুযায়ী, জাহাজটি গত ২০ মার্চ থেকে এর অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বা ট্র্যাকিং সংকেত বন্ধ করে রেখেছিল।

সর্বশেষ তথ্যানুযায়ী, ট্যাংকারটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছিল। এর আগে একে শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল।

গত ১৩ এপ্রিল ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ আরোপের ঘোষণার সময় জাহাজটি ইরানি জলসীমায় ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে, গত কয়েক দিনে অন্তত ৫২টি জাহাজ সফলভাবে এই অবরোধ ভেঙেছে।

অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের এই অবরোধ ইরানের তেল রপ্তানি সীমিত করতে কার্যকর ভূমিকা রাখছে। তবে এই বিশাল ট্যাংকারটির এশিয়া-প্যাসিফিকে পৌঁছানোকে তেহরানের জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে।



#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #Iran_Attack #তেল_বাহী_ট্যাঙ্কার_হিউজ #Oil_Tanker_Huge #USA_Navy_Blockade

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ