sponsored

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণ গ্রেফতার

 



নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হাফিজুর সানেরবাড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

গত ১৫ এপ্রিল ২০২৬, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে সানেরবাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তায় হাফিজুর রহমান ও অর্জুন বাদশা নামে দুই যুবক তার পথরোধ করে। তারা কিশোরীকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন । 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুবুল আলম জানিয়েছেন যে, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং ভুক্তভোগী কিশোরী গ্রেফতারকৃত হাফিজুরকে শনাক্ত করেছেন। পলাতক অন্য আসামি অর্জুন বাদশাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #নরসিংদী #পলাশ #কিশোরীকে_সংঘবদ্ধ_ধর্ষণ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ