sponsored

‘খালি হাতেই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে’-ইরানের কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি

 


ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন,‘খালি হাতেই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে’। 

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ইরানের গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই কঠোর হুশিয়ারি দেন । জেনারেল কানি বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো প্রকার অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য থেকে শূন্য হাতে বা খালি হাতে বিদায় নিতে হবে । 

পুরো অঞ্চলজুড়ে 'প্রতিরোধ অক্ষের' (Axis of Resistance) সমন্বিত বাহিনী শক্তিশালী এবং কার্যকরভাবে সক্রিয় রয়েছে এবং তারা শত্রুদের মোকাবিলার জন্য প্রস্তুত ।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইয়েমেন, বাব আল-মানদেব এবং  লোহিত সাগরের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন, যেখান থেকে তাদের খালি হাতে পিছু হটতে হয়েছিল ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ জোরদার করার ঘোষণার প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। 

মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়া এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম উত্তজনার প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দেন । 

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #কুদস_ফোর্স #ইসমাইল_কানি #Quds_Force #Ismail_Kani


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ