ইউক্রেন থেকে রাশিয়া কর্তৃক চুরি করা গম গোপনে আমদানির অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
পানামার পতাকাবাহী একটি জাহাজ (Panormitis) রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা প্রায় ২৫,০০০ টন গম ও বার্লি নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করার পর এই বিতর্ক শুরু হয়।
ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে দেখছে এবং এই বাণিজ্যের সঙ্গে জড়িত ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ।
ইইউ-এর মুখপাত্র আনোয়ার এল আনাউনি জানিয়েছেন যে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে "অবৈধ ব্যবসা" বলে অভিহিত করেছেন এবং এর আইনি দায়বদ্ধতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন । ইতোমধ্যে কিয়েভে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার অভিযোগ করেছেন যে ইউক্রেন পর্যাপ্ত প্রমাণ সরবরাহ করেনি এবং সংবাদমাধ্যমের মাধ্যমে কূটনীতি করছে ।
ইইউ-এর এই সম্ভাব্য নিষেধাজ্ঞা কার্যকর হতে হলে জোটের ২৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মতির প্রয়োজন হবে ।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইসরাইল #Israel #Ukraine #EU #Europeon_Union

0 মন্তব্যসমূহ