রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া বিশাল একটি কাতল মাছ ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। কাতল মাছটির ওজন ছিল ২৫ কেজি ৫০০ গ্রাম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল, ২০২৬) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে সুব্রত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
প্রথমে স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা ১,৮০০ টাকা কেজি দরে মোট ৪৫,৯০০ টাকায় মাছটি কেনেন। পরে তিনি ঢাকার এক শিল্পপতির কাছে ১,৯০০ টাকা কেজি দরে মোট ৪৮,৪৫০ টাকায় এটি বিক্রি করেন।
পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এবং বড় আকারের কাতল মাছের চাহিদা বেশি থাকায় এটি এতো চড়া দামে বিক্রি হয়েছে বলে স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন।
#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #পদ্মা #গোয়ালন্দ #কাতলা_মাছ #২৫কেজির_কাতলা #কাতল

0 মন্তব্যসমূহ