দক্ষিণ লেবাননে হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুর করছেন এক ইসরায়েলি সেনা—এমন একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি লেবাননের একটি মারোনাইট খ্রিস্টান অধ্যুষিত গ্রাম ‘দেবেল’-এ ঘটেছে বলে জানা গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এই ঘটনার জন্য খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) নিশ্চিত করেছে যে ছবিটি আসল এবং এটি তাদের সামরিক মূল্যের পরিপন্থী। অভিযুক্ত সেনাকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আইডিএফ।
ভ্যাটিকানসহ বিশ্বের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে। অনেকে এটিকে ধর্মীয় সহনশীলতার ওপর আঘাত হিসেবে দেখছেন। আমেরিকা বাংলা-এর রিপোর্ট অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সম্পদ ধ্বংস ও লুটপাটের খবরের মাঝেই এই ছবিটি ছড়িয়ে পড়ে।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #যিশুর_মূর্তি_ভাঙচুর #Jesus_Statue_demolished

0 মন্তব্যসমূহ