sponsored

বাগেরহাটে বাস–মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৪




বাগেরহাটের রামপালে গতকাল ১২ মার্চ ২০২৬ তারিখে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ মোট ১৪ জন নিহত হয়েছেন । এই মর্মান্তিক ঘটনাটি খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় বিকেল ৪টার দিকে ঘটে।

 

খুলনার কয়রা থেকে বিয়ে শেষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস মোংলায় ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের (নৌবাহিনীর স্টাফ বাস) সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় ।

নিহতদের মধ্যে বর মো. সাব্বির, কনে মার্জিয়া আক্তার মিতু, বরের বাবা আব্দুর রাজ্জাক (মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি), কনের বোন লামিয়া এবং তাদের নানিও রয়েছেন।

মাইক্রোবাসের ১৫ জন যাত্রীর মধ্যে চালকসহ ১৪ জনই নিহত হয়েছেন । বাসের অন্তত ১৫ নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #সড়ক_দুর্ঘটনা #বাগেরহাট #Road_accident #Bagerhat


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ