ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ (KC-135) রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ভোরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
পশ্চিম ইরাকের বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় বিমানটি বিধ্বস্ত হয় ।এটি 'অপারেশন এপিক ফিউরি' নামক একটি অভিযানের অংশ হিসেবে নিয়োজিত ছিল।এ ঘটনায় দুটি বিমান জড়িত ছিল। একটি বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি ইসরায়েলে জরুরি অবতরণ করেছে ।
সেন্টকমের মতে, বিমানটি শত্রু বা বন্ধু কোনো পক্ষের হামলা (Hostile or Friendly fire) ছাড়াই বিধ্বস্ত হয়েছে ।
ওই বিমানে থাকা ৬ জন ক্রুদের বর্তমান অবস্থা এখনও স্পষ্টভাবে জানা যায়নি; তবে ওই এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী ।
কেসি-১৩৫ মূলত যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #Iran_Attack #Israel_Attack #কেসি-১৩৫ #KC-135
.png)
0 মন্তব্যসমূহ