ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের পিটুনিতে ফারদিন আহমেদ নীরব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ।
নিহত নীরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে । তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জুলাই আন্দোলনের একজন ছাত্রনেতা ছিলেন ।
নীরব তার মোটরসাইকেলে তেল নিতে গেলে পাম্পের কর্মচারীরা তেল দিতে অস্বীকৃতি জানায় । পরে তিনি পাশের পাম্পে গিয়ে তেল নেন। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্যদের বোতলে তেল দিতে দেখে নীরব প্রতিবাদ করলে কর্মচারীদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয় ।
বাকবিতণ্ডার একপর্যায়ে পাম্প শ্রমিকরা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে পাম্পের তিন কর্মচারী—নাসিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদ হোসেনকে আটক করেছে । এই হত্যাকাণ্ডের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা পাম্পে ভাঙচুর ও কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। উল্লেখ্য উক্ত তাজ ফিলিং স্টেশনের মালিক আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এবং সৃজনী বাংলাদেশ নামের এনজিও -এর কর্ণধার হারুন উর রশিদ ওরফে সৃজনী হারুন।
আরও উল্লেখ্য যে, গত ২-৩ দিন ধরে ঝিনাইদহের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট চলছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল।
#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #ঝিনাইদহ #তেল_সঙ্কট #Jhenaidah #Fuel_Cricis

0 মন্তব্যসমূহ