নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ের নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ৭ মার্চ ২০২৬ (শনিবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।
সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশের বাঁশঝাড়ের মাটির নিচে ১ হাজার লিটারের ১০টি পানির ট্যাংক বসিয়ে অত্যন্ত গোপনে ডিজেলগুলো মজুত করা হয়েছিল ।
অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অভিযুক্ত ব্যবসায়ীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারকৃত তেল তাঁর অনুমোদিত ডেকো বা দোকানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
বোরো মৌসুমে সেচ কাজের জন্য তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এভাবে অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন বলে জানিয়েছে প্রশাসন।
#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #Fuel_Cricis #নাটোর #সিংড়া #Natore #Singra

0 মন্তব্যসমূহ