sponsored

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা: এবার নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন


 যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চরম উত্তজনা ও সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় চীন তার নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে । আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত চীনা দূতাবাস এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে। 

বেইজিং জানিয়েছে, ইরানে বর্তমানে "বহিরাগত নিরাপত্তা ঝুঁকি" উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের আপাতত ইরান ভ্রমণে বিরত থাকতে এবং যারা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন, তাদের বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথ ব্যবহার করে দ্রুত সরে যেতে বলা হয়েছে ।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে । এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হয়েছে ।

চীনের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের মতো দেশগুলোও তাদের নাগরিকদের জন্য একই ধরণের ভ্রমণ বা ত্যাগের সতর্কতা জারি করেছে ।

একই দিনে চীন ইসরায়েলে অবস্থানরত তার নাগরিকদেরও অত্যন্ত সতর্ক থাকার এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে । 

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রও একই পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে ।

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #আমেরিকা #ইসরায়েল #যুদ্ধ #Iran #USA #Israel #War #China




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ