শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিশেষ নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনা জারি করে। বাণিজ্যিক ফ্লাইটগুলো যতক্ষণ চালু রয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে অবিলম্বে ইসরায়েল ত্যাগের পরিকল্পনা করতে বলা হয়েছে।
ইসরায়েলে নিয়োজিত জরুরি নয় এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারকে দেশ ছাড়ার অনুমতি (Authorized Departure) দিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়া এবং আঞ্চলিক উত্তেজনার ফলে সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকিকে এই নির্দেশনার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি (Mike Huckabee) দূতাবাস কর্মীদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়ে একটি ইমেইল পাঠিয়েছেন, যেখানে দ্রুততম সময়ের মধ্যে যেকোনো গন্তব্যের উদ্দেশ্যে টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #আমেরিকা #ইসরায়েল #যুদ্ধ #Iran #USA #Israel #War

0 মন্তব্যসমূহ