sponsored

মতামতঃ মোস্তাফিজকে বাদ দিয়ে পথে-হাগা, মাঠে-হাগা অসভ্যরা চূড়ান্তভাবে বাংলাদেশকে অপমান করলো



কি অসভ্যতা! কি বর্বরতা! অবশেষে কট্টর উগ্র হিন্দুত্ববাদীদের কাছে হার মানলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত সরকারের প্রত্যক্ষ মদদেই এই কাজটি করা হয়েছে।

গত সপ্তাহ জুড়েই মোস্তাফিজকে কেকেআর(KKR)-এ খেলানো-না খেলানো নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছিল। তিন দিন আগেও ভারতীয় বোর্ড  ঘোষণা দিয়ে বিষয়টি নিয়ে পজিটিভ মনোভাব দেখিয়েছিল। আর এর মধ্যে কী এমন হলো যে মুস্তাফিজকে পুরো টিম থেকে বাদ দিয়ে কেকেআর কে স্কোয়াড  গঠন করতে নির্দেশ  দিল  ভারতীয় বোর্ড, যেখানে আইপিএল শুরুই হতে এখনও প্রায় তিন মাস বাকী।

যে প্রক্রিয়ায় যেভাবে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো তাতে মোস্তাফিজ যতটা না ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছেন  তার চেয়েও  লক্ষ কোটি গুণ জাতি হিসেবে আমরা বাংলাদেশীরা চূড়ান্তভাবে অপমানিত হয়েছি।

ভারতীয়রা দাবি করে তারা নাকি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। শুধু ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠা পায়, যখন আপনি এটাকে আপনার মন-মানসিকতায়, কথাবার্তায়, আচার-আচরণে লালন করবেন। মনের মধ্যে বর্বরতা অসভ্যতাকে লালন-পালন করে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। ওরা অধিকাংশই  আসলে সামাজিকভাবে অসভ্য। 

আমরা এখন কি করতে পারি

১ম সিদ্ধান্তঃ বাংলাদেশ সরকার ও বিসিবি’র উচিত দ্রুত আই সি সি কে আনুষ্ঠানিকভাবে জানানো যে আমরা নিরাপত্তাজনিত কারণে ও খেলোয়াড়দের জীবন হুমকির মধ্যে থাকায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য  টি২০ বিশ্বকাপে বাংলাদেশ তাদের ৪ টি ম্যাচ (কলকাতাতে ৩টি ও মুম্বাইয়ে ১ টি) ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলতে চায় নতুবা আমরা অবশ্যই বিশ্বকাপ বর্জন করবো। 


২য় সিদ্ধান্তঃ কথাই বলে ইট মারলে পাটকেলটি খেতে হয়। আইপিএল-এর ব্যাপারে আমাদের বাংলাদেশীদের প্রথম কাজটিই হবে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া  আইপিএল কে পুরোপুরি বর্জন করা। সেটা ব্যক্তি এবং সরকারি উভয় পর্যায়ে হতে হবে। আমরা আইপিএল দেখার জন্য কোন ডিভাইস বা টিভি সেট টিউন করব না। সরকার কোন দেশীয় টিভি চ্যানেলকে আইপিএল সম্প্রচারের জন্য অনুমতি দিবেনা। যে সমস্ত বিদেশী চ্যানেল আইপিএল সম্প্রচার করবে সরকার অন্তত সেই সময়ের জন্য হলেও ওইসব চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার জন্য কেবল অপারেটরদেরকে বাধ্য করবে।

পরিশেষে বলতে চাই,  যে সমস্ত  বর্বর অসভ্যরা খেলার মধ্যে কথায় কথায় রাজনীতি টেনে আনে, ধর্মীয় উগ্রতার বিষবাষ্প ছড়ায় তাদেরকে  অবশ্যই অবশ্যই সম্মিলিতভাবে বয়কট করতে হবে।

ব্লগ লেখক

০৪ জানুয়ারী  ২০২৬ 


—---------------------------------------******-------------------------------------------

#VibrantNews365 #TrendingNews #cricketNews #bangladeshCricket #sports #IndianCricket #sportsnews #ShoibAkhter #মোস্তাফিজুররহমান #IPL #KKR #KolkataKnightRiders #ShahrukhKhan #শাহরুখকে‘দেশদ্রোহী’আখ্যা #BCCI #MostafizWithdrawlFromKKR



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ