sponsored

আবারও ‘বাংলাদেশি সন্দেহে’ ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

 


ভারতের উড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো পশ্চিমবঙ্গের এক মুসলিম নির্মাণ শ্রমিককে। তার দুই সহকর্মীও পিটুনির শিকার হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। রাজ্যটির সম্বলপুর জেলায়।

সম্বলপুরের মহকুমা পুলিশ অফিসার, এসডিপিও জানিয়েছেন, আইন্থাপল্লী থানার অন্তর্গত দানিপালি এলাকায় এই ঘটনা ঘটেছে। 

নিহত ওই যুবক জুয়েল রানা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি অঞ্চলের বাসিন্দা। মাত্র পাঁচদিন আগে তিনি বাড়ি থেকে কাজের  উদ্দেশ্যে ওড়িশা গিয়েছিলেন।

তার দুই সহকর্মী বিবিসিকে বলেছেন, দুষ্কৃতকারীরা বুধবার তাদের মারধর করে। তারা প্রথমে বাংলাদেশি বলে সন্দেহ করে এবং পরিচয়পত্র দেখতে চায়।

পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন বলছে, কেন্দ্রীয় সরকার ‘বাংলাদেশি’ এবং ‘রোহিঙ্গা’ ধরার যে বিশেষ প্রক্রিয়া শুরু করেছে, তারই ফলশ্রুতিতে বাংলাভাষী মুসলমানরা এভাবে একের পর এক বাংলাদেশি সন্দেহে গণপিটুনির শিকার হচ্ছেন।

মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ ঘটনাক্রমের যে বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে প্রত্যক্ষদর্শী জুয়েল রানার সহকর্মীদের বয়ান প্রায় মিলে গেছে।

বাগ বলেছেন, তিনজন শ্রমিক বিড়ি খাচ্ছিলেন। সেই সময়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে গিয়ে আধার কার্ড দেখতে চায়। তারপরেই তিনজনকে মারধর করে। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাগ জানান, তার দেহের ময়নাতদন্ত হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।

#worldnews #vibrantNews365 #foreignNews #India #Odisha  #ForeignAffairs #InternationalNews #Medicine #WeightLossTablet #MuslimYoungManKilled # OdishaKilled #MuslimKilledinOdisha #JewelRana #JuyelRana


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ