sponsored

এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ-সমাবেশ

                                           

 দিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশের ঘটনা ঘটেছে। কয়েকশো হিন্দু সাধু সন্ন্যাসীকে নিয়ে এই বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচী হয়।এ সময় উপ-দূতাবাস ও আশেপাশের এলাকা কঠোর পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়।

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাশ নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেয় হিন্দু সংহতি নামের উগ্রপন্থি একটি সংগঠন।

কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু-সন্তদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশের উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। 

এরপর পুলিশের মধ্যস্থতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৩০ মিনিট ডেপুটি হাইকমিশনের কার্যালয়ে বৈঠকের পর শুভেন্দু অধিকারী ও প্রতিনিধি দলের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, প্রতিবেশি দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়েছে কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে ।

শুভেন্দু অধিকারীর ভাষ্য , তারা জানতে চেয়েছিলেন দীপু চন্দ্র দাশের অপরাধ কী ছিল। জবাবে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হবে না। ক্ষতিপূরণ প্রসঙ্গে ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের পুরো দায়িত্ব রাষ্ট্র নিয়েছে।

বিজেপি নেতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ লেলিয়ে দিয়ে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার পুলিশের লাঠিচার্জে ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও নাক ভেঙেছে, এমনকি সাধুদেরও মারধর করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আগে ৭ জন নারী জামিন পেয়েছেন ও শুক্রবার ১২ জনকে আদালতে তোলা হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়াইয়ে প্রস্তুত।

তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, কপিলমুনির আশ্রমে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাধু-সন্তরা আসেন। তিনি দাবি করেন, প্রয়োজনে পাঁচ লাখ সাধু নিয়ে আবারও উপ-দূতাবাসের সামনে আসবেন ও আন্দোলন জোরদার করবেন।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক দীপু দাশের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। এই ইস্যুতে প্রথমে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদী দলগুলো। নিরাপত্তার কারণে সাময়িকভাবে দিল্লি মিশনে ভিসা কনসুলেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দিল্লি থেকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির অন্যরাজ্যগুলো. বিশেষ করে পশ্চিমবঙ্গে। হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাজ্যের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির ওই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের আগরতলায় উগ্রপন্থি হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

গত কয়েক দিন ধরে দফায় দফায় কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সাধু-সন্তদের অংশগ্রহণে এই বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়।

#বাংলাদেশউপহাইকমিশনআক্রমণ #BangladeshDeputyHIghCommissionAttacked #worldnews #vibrantNews365 #foreignNews #ForeignAffairs #InternationalNews #IndiaNews #ThreatToBangladeshHighCommission #VISAprocessingof BangladeshHighCommissionforIndianPostpond #VISAProcessingStopped #BangladeshVISACentre #BJP #বিজেপি






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ