sponsored

৬ হাজার ৩ শত ১৪ দিন পর দেশের মাটিতে তারেক রহমান



 সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর(৬ হাজার ৩ শত ১৪ দিন পর) ঢাকায় পা রাখলেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। 

সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট।এর আগে, ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।


বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


এদিকে দলের এ মুহূর্তের কাণ্ডারিকে বরণ করতে বর্ণাঢ্য প্রস্তুতি নিয়েছে বিএনপি। ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আয়োজন করছে দলটি। রাজধানীর তিনশ’ ফিট সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিমানবন্দরে নেমে সংবর্ধনাস্থলে আসবেন তারেক রহমান। সেখানে সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সমাবেশস্থল লাখো নেতাকর্মীর ভিড়ে মুখরিত।

সংবর্ধনাস্থল থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপরই গুলশান এভিনিউ’র ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের।

#NationalNews #VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews  #NationalElection #ElectionSchedule #জাতীয়নির্বাচন #নির্বাচনতফসিল #তারেকরহমান #বিএনপি #ভারপ্রাপ্তচেয়ারম্যান #তারেকরহমানদেশেফেরা #TarekRahman #ActingChairmanBNP #TarekRahmanBackHome


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ